হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৪ জন জুলাই যোদ্ধার বিষপান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

 

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা ৪ জন বিষ পান করেছেন। ২৫ মে রোববার চারজন কি কারণে বিষ পান করেছেন জানা যায়নি।
বিষ পান করা ৪ জন এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের সূত্রগুলো জানিয়েছেন, তাঁরা সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁরা

Manual4 Ad Code

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বিষ পান করা এই চারজন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ ২৫ মে রবিবার বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তাঁরা বিষ পান করেন। কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ৫৫ জন এখনো ওই হাসপাতালে আছেন। তাঁদের মধ্যে চারজন আজ বিষ পান করেছেন। কিন্তু কেন বিষ পান করেছেন, বিষ তাঁরা কোথায় পেলেন, তা তাঁরা বুঝতে পারছেন না। হাসপাতালের পরিচালক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Manual1 Ad Code

আহত ব্যক্তিদের অবস্থা জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শফিউর রহমান বলেন, চারজনই এখন ঝুঁকিমুক্ত। ডেস্ক জেবি

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৪ জন জুলাই যোদ্ধার বিষপান
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code