স্কুল শিক্ষিকা খুন, মৌলভীবাজারের কমলগঞ্জে আটক ৩

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে
ফাইল ছবি

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভাষানিগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রোজিনা বেগম (৪০) নামে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি নবদুত পাঠশালার প্রধান শিক্ষিকা এবং কমলগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টনের স্ত্রী।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুর রহিম ও তার পরিবারের সঙ্গে রোজিনার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ওইদিন সকালে রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর এক্সকাভেটর নিয়ে জমিতে পুকুর খনন শুরু করলে বাধা দেন রোজিনার ভাই নিজাম মিয়া। এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

Manual1 Ad Code

হামলায় ঘটনাস্থলেই নিহত হন রোজিনা বেগম। গুরুতর আহত হন তার ভাবি লুভনা বেগম (৩৫) ও বোনের জামাই জালাল উদ্দিন (৪৮)।

কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে আব্দুর রহিম, মনির মিয়া ও মতি মিয়া।

Manual8 Ad Code

ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত চলছে। ডেস্ক জেবি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মৌলভীবাজারের কমলগঞ্জে
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code