নিউইয়র্কে দুই ঈদে স্কুলে ছুটি চান বাংলাদেশি অ্যামেরিকানরা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :  স্টেইটের আলবেনিতে অ্যাসেম্বলি মেম্বার ও সিনেট সদস্যদের কাছে এ দাবি তুলে ধরা হয়। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় নিউ ইয়র্কজুড়ে স্কুলগুলোতে ছুটির দাবি জানিয়েছেন বাংলাদেশি অ্যামেরিকান অ্যাডভোকেসি গ্রুপ-বাগ সদস্যরা। স্টেইটের আলবেনিতে অ্যাসেম্বলি মেম্বার ও সিনেট সদস্যদের কাছে এ দাবি তুলে ধরেন তারা।

Manual8 Ad Code

আট বিল পাসের দাবি
১১তম অ্যাডভোকেসি ডেতে এমন আরও আটটি বিল পাসের দাবি জানান ‘বাগ’ সদস্যরা। এর মধ্যে রয়েছে স্কুলগুলোতে মুসলমানদের কথা বলার স্বাধীনতা, মুসলিমদের ব্যাংকিং বিল রাইটস ও মুসলিম অ্যাডভাইজরি কাউন্সিল গঠন। মুসলিম কমিউনিটির নানা সমস্যা সমাধানে আইনপ্রণেতাদের কাছে নিজেদের অধিকারের কথাও জানায় বাগ।

Manual8 Ad Code

অ‍্যামেরিকায় তরুণ মুসলিম প্রজন্ম অকুতোভয়। যে বয়সে বইয়ে বা গেমে ডুবে থাকার কথা, সে সময় তারা নিউ ইয়র্কের স্টেইট সিনেটর, অ্যাসেম্বলি সদস্যদের কাছে তুলে ধরেন নিজেদের অধিকারের কথা। জানান মুসলিম কমিউনিটির নানা দাবি। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা নিজেদের দাবিগুলো পেশ করেন।

স্টেইটের মুসলিম কমিউনিটির অধিকার নিয়ে কাজ করে থাকে বাগ। এবার নিউ ইয়র্কের প্রায় আট লাখ মুসলিমের অধিকার আদায়ে ১১তম বারের মতো লবি ডেতে তারা উত্থাপন করে আটটি বিল, যার মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পুরো স্টেইটজুড়ে স্কুলগুলোতে সরকারি ছুটি। এমন দাবি সমর্থন করছেন জনপ্রতিনিধিরা।

Manual2 Ad Code

স্টেইটের আইনসভায় তুলে ধরা হলো ইসলামের সৌন্দর্য স্টেইটের আইনসভায় অংশ নেয় পুরো গ্রুপ। সেখানে তুলে ধরা হয় ইসলামের সৌন্দর্য। সিনেটরদের সামনে ইংরেজিতে কোরআনের বাণী প্রচার করা হয়। আয়োজকরা আশাবাদী, বিলগুলো পাস হবে শিগগরই। অ্যামেরিকায় বসবাসরত মুসলিম তরুণরাও মনে করে, এসব বিল পাসের মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরা সম্ভব হবে। আগামীতে স্টেইট নেতাদের কাছে দাবিগুলো নিয়ে অব্যাহতভাবে কাজ করার কথা জানিয়েছে বাগ।

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code