মিশিগানে ১৪-১৫ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ minutes ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিশিগানের ওয়ারেন শহরে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প আয়োজন করবে। বাংলাদেশ সোসাইটি ইউএসএর সহযোগিতায় আগামী ১৪ ও ১৫ নভেম্বর আল ইহসান ইসলামিক সেন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. আবেদুর রহমান স্বাক্ষরিত ২৩ অক্টোবরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যাম্পটি ওয়ারেন সিটির রায়ান এলাকায় 4345 E 10 Mile Road, Warren, Michigan 48091 ঠিকানায় অনুষ্ঠিত হবে।ক্যাম্পে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি ও সত্যায়নসংক্রান্ত সেবা দেওয়া হবে। এনভিআর, পাওয়ার অব অ্যাটর্নি ও সত্যায়নের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না এবং এসব সেবা একই দিনে দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করে ক্যাম্পের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে এবং ট্র্যাকিং নম্বরসহ প্রয়োজনীয় ডাকমাশুলযুক্ত ইউএসপিএস রিটার্ন খাম জমা দিতে হবে।ক্যাম্পে নির্ধারিত ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মানি অর্ডার অথবা ক্যাশিয়ার্স চেকের মাধ্যমে পরিশোধ করা যাবে। নগদ অর্থ গ্রহণ করা হবে না। মিশিগানের পাশাপাশি অন্যান্য শহর ও অঙ্গরাজ্যের আবেদনকারীরাও এ ক্যাম্প থেকে সেবা নিতে পারবেন। ই-পাসপোর্টের অনলাইন আবেদন ও ক্যাম্পের অ্যাপয়েন্টমেন্টসংক্রান্ত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code