চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র এজিএম অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :  গত ২৭শে মে মঙ্গলবার বার্মিংহাম শহরের নিকটবর্তী উলভারহামটনের ওয়ামবর্ন এলাকায় অবস্থিত বালটি হাট রেস্টুরেন্টে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান সংগঠনের সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মছব্বীর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ সাদিকুর রহমান ইয়াওর মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য প্রদানকালে সভাপতি আলা উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং যাহারা ঐতিহ্যবাহী সংগঠন চিলাউড়া এডুকেশন ট্রাস্টের সদস‍্য পদ এখনও গ্রহণ করেননি তাদেরকে সদস্যপদ গ্রহণ করে একযোগে কাজ করার অনুরোধ করেন ।

উপস্থিত সবার মাঝে সংগঠনের সাধারণ সম্পাদক মছব্বীর আহমদ এক বছরের রিপোর্ট পেশ করেন,এবং সংগঠনের কোষাধ্যক্ষ সাদিকুর রহমান ইয়াওর মিয়া আর্থিক রিপোর্ট পেশ করেন। সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের তার বক্তৃতায় চিলাউড়া গ্রামের সকল প্রবাসীকে সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য সবাইকে প্রত্যয়ী হওয়ার জন্য সবিনয়ে বিশেষ অনুরোধ জানান । শুভার্থী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নোয়াপাড়ার বাসিন্দা বর্তমানে বার্মিংহামে বসবাসরত জনাব আবুল কাশেম (কাচা মিয়া) ।

Manual1 Ad Code

আরও বক্তব‍্য রাখেন চিলাউড়া এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল তাহিদ, বিশিষ্ট ব‍্যবসায়ী মোতাহার হোসেন তারা মিয়া, বিশিষ্ট কমিউনিটি নেতা ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর পুরোপুরি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সিনিয়র সভাপতি আব্দুর রব, সহ সভাপতি কনর উদ্দীন, অন্যতম সদস্য আব্দুস শহীদ খান, সাদিকুর রহমান ইয়াওর মিয়া, আওলাদ হোসেন, আতাউর রহমান, ইমরান উদ্দীন , খালিক মিয়া ময়না, ছইল মিয়া, হোসেইন আহমদ, আহাদ মিয়া,রাজা মিয়া, নতুন সদস‍্য নুর মিয়া, নতুন সদস‍্য নানু মিয়া, নতুন সদস‍্য রুপা মিয়া, ইব্রাহিম মিয়া, মনজুর মিয়া প্রমুখ ।উপস্থিত সকলের বক্তব্য‍ শুনে সভাপতির সমাপনি বক্তব্যে সকলের কথার জবাব দেন এবং সবার সম্মতিক্রমে ৪/৬ মাস পর সবাইকে উপস্থিত করার উদ্দেশ্যে লণ্ডন শহরে একটি মিটিং করার সিদ্ধান্ত গৃহীত হয় । অনেক সুন্দর আনন্দঘন পরিবেশে সুস্বাদু রাতের খাবার শেষে খোলামেলা ভাবে কিছুক্ষন আলোচনা শেষে সবাইকে আবারো ধন‍্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Manual7 Ad Code

Desk: K

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code