জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্রতি বছর অনুষ্ঠিত হয় জি-৭ সম্মেলন। এবারও তার অন্যথা হচ্ছে না। চলতি বছরের ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে জি-৭ শীর্ষ সম্মেলন। এবার সম্মেলন হবে কানাডায়। কানাডায় অনুষ্ঠিত হতে চলেছে এবারের সম্মেলন। এতে অংশ নেবে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। ভারত এই গোষ্ঠীর সদস্য নয়। তারপরেও ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে ভারত এই সম্মেলনে অংশ নিচ্ছে। তবে এবার যেন কিছুটা ছন্দপতন ঘটল। এখনও পর্যন্ত মোদির কাছে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ আসেনি। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। তাই তাকে আহ্বান জানানো মানেই ভারতকে আহ্বান জানানো। এই বছর নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক দেশ কানাডা। ফলে এই প্রথম হয়তো মোদি সম্মেলনে যোগদান করবেন না। অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Manual8 Ad Code

কেন নরেন্দ্র মোদিকে এবার আমন্ত্রণ জানাল না কানাডা, তা নিয়ে উঠছে বিবিধ প্রশ্ন। তবে প্রশ্নের মধ্যেই নিহিত রয়েছে উত্তরও। এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর নেপথ্য কারণ হিসেবে সামনে এসেছে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে কানাডার মধুর সম্পর্ক নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যার নেপথ্যে রয়েছে ভারতীয় সরকারি এজেন্টরা। কিন্তু ট্রুডোর এই অভিযোগ অস্বীকার করেছিল ভারত।তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। ভারত ও কানাডা-দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে। এর ফলে সম্পর্ক উন্নতির আর কোনও জায়গা নেই। তার প্রভাবই সম্ভবত এই বছর পড়ল জি-৭ শীর্ষ সম্মেলনে।

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code