স্বামী-কন্যার সঙ্গে ঈদ করতে লন্ডনের পথে জুবাইদা রহমান

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual5 Ad Code

এক মাস দেশে কাটিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্বামী-কন্যার সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করবেন তিনি।

বৃহস্পতিবার ( ০৫ জুন ) বেলা ১১টায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জুবাইদা। এর আগে গত ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান।

স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তাঁরা।

এক-এগারোর পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান, ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুবাইদা রহমানের ওই সাজা স্থগিত করা হয়।

Manual8 Ad Code

জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তী সময়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে স্বামীর চিকিৎসার জন্য শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে গেলে দ্বিতীয় দফায় ছুটি বাড়ানোর পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual1 Ad Code

জুবাইদা রহমানের জন্ম সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান এবং হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী তাঁর চাচা।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।

ডেস্ক: এন

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code