ভাই জুডের পথেই হাঁটছেন জোব বেলিংহাম

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

কৈশোরের একটা আভা এখনও চোখে মুখে লেগে আছে তাঁর। ১৯ বছর বয়সী সেই জোব বেলিংহামকে এ মাসেই যখন সান্ডারল্যান্ড থেকে ৩ কোটি ৩০ লাখ ইউরোয় কিনে নিল বরুসিয়া ডর্টমুন্ড, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি—এক টিনেজারের পিছনে এত ব্যয়!

১৯ বছর বয়সী জোব বেলিংহামের ওপর ভরসা রেখেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনে নেয় ডর্টমুন্ড। তাদের সিদ্ধান্তটা যে সঠিক ছিল পরশু ফিফা ক্লাব বিশ্বকাপে মামেলোদি সানডাউনসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সেটি প্রমাণ করলেন ইংলিশ এই মিডফিল্ডার।

জাতিতে ইংলিশ, নামের সঙ্গে বেলিংহাম…. ! ঠিকই ধরেছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। প্রথমবারের মতো এদিন ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে খেলতে নেমেছিলেন। তাঁর গোল পাওয়ার ম্যাচে ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকান ক্লাব সানডাউনসকে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচসেরা হয়েছেন জোব। ডর্টমুন্ডে তাঁর শুরুটা এরচেয়ে ভালো আর কী হতে পারত!

Manual4 Ad Code

ম্যাচ শেষে ডিএজেডএনকে জোব বেলিংহাম বললেন, ‘ (গোলটা) দারুণ একটা বোনাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। তবে এখনো আমার এবং দলের অনেক কিছু শেখার ও উন্নতি করার আছে। তবু আমি এই পারফরম্যান্সে খুশি।’

জোব বেলিংহাম যে গোলটি করেছেন সেটি ছিল বুদ্ধিদীপ্ত। সানডাউনসের গোলরক্ষক বলটি অলক্ষ্যের তাঁর দিকে ঠেলে দিয়েছিলেন। একজন ডিফেন্ডারের ট্যাকল এড়িয়ে এবং গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন জোব। তবে গোল হয়েছে বিশ্বাসই হচ্ছিল না জোবের, ‘বল যখন জাল ছোঁয় সত্যি এটা কিছু ঘোরে থাকার মতো মনে হয়েছিল।’

ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচে গোল করে ভাই জুডের কথা মনে করিয়ে দিয়েছেন জোব। ডর্টমুন্ডের হয়ে জুড বেলিংহামও প্রথম একাদশে থেকে ডর্টমুন্ডের প্রথম ম্যাচে গোল করেছিলেন। জুডের দেখানো পথেই নিজেকে মেলে ধরার দিকে এগিয়ে যাচ্ছেন জোব।

সিনসিনাটিতে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই খেলতে হয়েছে জোবকে। একটা তাঁর জন্য নতুন এক অভিজ্ঞতাও। বলছেন, ‘এই রকম (গরম) আবহাওয়ায় খেলাটা সত্যিই কঠিন, বিশেষ করে ইউরোপিয়ান দলের জন্য। সানডাউনস দুর্দান্ত খেলেছে এবং ওরা এমন পরিবেশে অভ্যস্ত, কিন্তু আমরা নই। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের মানিয়ে নিতে হবে।’

Manual6 Ad Code

ডর্টমুন্ডের জয়ের দিনে জয় পেয়েছে ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। ইন্টার ২-১ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে এবং ফ্লুমিনেন্স ৪-২ গোলে উলসান এইচডিকে হারিয়েছে। আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট গোলশূন্য ড্র করেছে মন্তেরের সঙ্গে।

Manual5 Ad Code

ডেস্ক: আর

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code