বাংলাদেশের বিশ্বকাপ দলই খেলবে নিউজিল্যান্ডে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। স্বাগতিক কিউইদের সঙ্গে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়া কাপ খারাপ কাটলেও বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে কোনও পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
আজ (শনিবার) মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হাবিবুল। সেখানেই তিনি জানালেন, এশিয়া কাপের পারফরম্যান্স বিবেচনায় এনে এবং আগের অভিজ্ঞতা ও পারফরম্যান্স মূল্যায়ন করে ১৫ সেপ্টেম্বরের আগেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে।
সাবেক এই অধিনায়কের বক্তব্য, ‘ত্রিদেশীয় সিরিজে কোনও পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনও বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে, সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code