টিকা না নেওয়ায় জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৪ ও ২৭ জানুয়ারি বালিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু ম্যাচ দুটো এখন বাতিল করে দেওয়া হয়েছে। জাতীয় দলের সব ফুটবলার করোনার দুই ডোজ টিকা নেননি বলে এমন সিদ্ধান্ত।

তথ্যটি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। বর্তমানে আমাদের যে খেলোয়াড় তালিকা রয়েছে, সেখানে ১৫ জন দুই ডোজ, ৭ জন এক ডোজ এবং ৬ জন কোনো টিকা নেননি। এ কারণে ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না।’

Manual3 Ad Code

বর্তমানে পুরো পৃথিবীতেই খেলোয়াড়দের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবাই এরই মধ্যে তা নিয়েছেও। কিন্তু ফুটবল দলের তারা কেন নেয়নি, তা বাফুফেই ভালো বলতে পারবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code