টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ক্রীড়া ডেস্ক:

এবারের সফরের আগে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর ইতিহাস ছিল না। সেই ধারা তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভেঙেছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টিতে এবার সেই লক্ষ্যে নামবে নাজমুল হাসান শান্তর দল।

Manual6 Ad Code

সেই লক্ষ্য পূরণে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। যেন শেষ ওয়ানডের মতোই প্রতিপক্ষকে কম রানে আটকে দিয়ে সংক্ষিপ্ত সংস্করণে জিততে চায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে আজ টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। তবে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত খেলা রাচিন রবীন্দ্রর জায়গা হয়নি নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি একাদশে।

Manual3 Ad Code

বাংলাদেশের একাদশ—

নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন।

Manual5 Ad Code

নিউজিল্যান্ডের একাদশ—

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

সম্পাদনা : রুমি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code