ইরান সাহসের সঙ্গে লড়েছে: ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া সংঘাতে ইরান বীরের মতো লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি ন্যাটো সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হেগে অবস্থান করছেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান তো সদ্য একটি যুদ্ধ করল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’

Manual4 Ad Code

ট্রাম্প আরও বলেন, ‘যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে করবে। চীন চাইলে তাদের কাছ থেকে তেল কিনতেই পারে।’

Manual3 Ad Code

ট্রাম্পের মতে, ইরানকে আবার নিজেদের গুছিয়ে নিতে অর্থের প্রয়োজন হবে।

Manual4 Ad Code

ট্রাম্পকে আরও জিজ্ঞেস করা হয়—ইরানের সঙ্গে পরবর্তী ধাপ কী এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান তাদের পারমাণবিকসামগ্রী সরিয়ে ফেলতে পেরেছে কি না।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ঠিক উল্টোটা ঘটেছে। ইরান সেই সামগ্রী সরিয়ে নিতে পারেনি। কারণ, সেগুলো অনেক ভারী ও সরানো কঠিন। তিনি বিশ্বাস করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে।

Manual8 Ad Code

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তিকামীদের সঙ্গে কথা বলার সদিচ্ছা দেখিয়েছেন। তিনি আরও যোগ করেন, আলোচনার অগ্রগতি নির্ভর করবে ইরানের আন্তরিকতার ওপর।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। হয়তো একটি চুক্তিও স্বাক্ষরিত হবে।’

তবে তিনি এটাও বলেন, ‘আমি মনে করি, এটা অতটা জরুরি নয়। তারা যুদ্ধ করেছে, লড়েছে, এখন নিজেদের জগতে ফিরে যাচ্ছে। চুক্তি হোক বা না হোক, আমি তেমন কিছু মনে করি না। আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব।’

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code