প্রানের উচ্ছ্বাসে বরিশাল সোসাইটি অব নিউ জার্সির বনভোজন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

সুব্রত চৌধুরী:

Manual7 Ad Code

গত বুধবার ( ২৫ জুন ) বরিশাল সোসাইটি অব নিউ জার্সির উদ্যোগে আয়োজন করা হয়েছিল বনভোজনের। নিউজারসি অঙ্গরাজ্যের স্টেল মেনর পার্ক এ অনুষ্ঠিত গ্রীষ্ম মৌসুমের প্রথম বনভোজনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করেন।

বনভোজনে দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে।

Manual7 Ad Code

Manual6 Ad Code

বনভোজনে অংশগ্রহনকারীদের মাঝে বিভিন্ন ধরনের নাস্তা সহ মধ্যাহ্ন ভোজে হরেক পদের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়।

বনভোজনে শিশু- কিশোর,পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করা হয়, বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়।

বনভোজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার, জয়ন্ত সিনহা ও সুহেল। তাদের সংগীত পরিবেশনার সাথে প্রবাসীরা নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ।

Manual1 Ad Code

বনভোজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আয়োজক সংগঠনের কর্মকর্তারা পুরস্কার বিতরন করেন।

বনভোজনের সার্বিক আয়োজনে ছিলেন কামাল হোসেন, কাজল বাড়ৈ, হুমায়ন, বাবু, জাহিদ,সামু, চৈতী প্রমুখ।
আকর্ষণীয় পুরস্কারের সমাহারে ‘রেফল ড্র’ এর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code