৭ ডিসেম্বর কক্সবাজার জনসমুদ্রে পরিণত হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: কক্সবাজারে আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। সোমবার (০৫ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

Manual6 Ad Code

৭ ডিসেম্বর বেলা আড়াইটায় সৈকতের লাবনী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জনসভার প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৬ মে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে তিনি কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন ও মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। মেগা প্রকল্পগুলোর কয়েকটি এখন দৃশ্যমান। দ্রুত বাকি প্রকল্পগুলোর কাজ শেষ হবে।’

Manual4 Ad Code

বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর চিত্র তুলে ধরে মুজিবুর রহমান বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, স্বপ্নের রেললাইন, মাতারবাড়ী সমুদ্রবন্দর, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, সাবরাং ট্যুরিজম পার্ক, মেরিন ড্রাইভ সড়ক, মেডিক্যাল কলেজ, সোনাদিয়া ইকো ট্যুরিজম, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম, বিকেএসপি, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, শেখ হাসিনা নৌ-ঘাঁটি, হাইটেক পার্ক, জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, অর্থনৈতিক অঞ্চলসহ প্রায় ৪০টি মেগা প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটির কাজ শেষ হয়েছে। এসব প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন কক্সবাজার ও দেশবাসী।’

দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলছেন উল্লেখ করে কক্সবাজার পৌরসভার মেয়র বলেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাঙালি জাতি আজ সম্মানের সর্বোচ্চ আসনে রয়েছেন। সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন দেশবাসীর জীবনযাত্রার মান পরিবর্তন করে দিয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। এই এগিয়ে যাওয়া বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধীদের পছন্দ নয়। তাই তারা দেশের এগিয়ে যাওয়া এবং উন্নয়নের গতি ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্ত পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য যেকোনো উপায়ে ক্ষমতা দখল করে লুটপাট, দুর্নীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে হাওয়া ভবনের মতো আরেকটি ভবন তৈরি করে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে রূপান্তরিত করা। আমার দৃঢ় বিশ্বাস, দুর্নীতিবাজ ও ফেরারি আসামি তারেক রহমান এবং সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার এই নীলনকশা কখনও সফল হবে না। দেশের মানুষ কখনও তাদের রাষ্ট্র পরিচালনা করার অধিকার দেবে না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code