আজীবন সম্মাননা পেলেন আলীরাজ

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual5 Ad Code

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলীরাজ। সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। গত ২৯ জুন রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

Manual1 Ad Code

এজেএফবির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অভিনেতা নিরব হোসেন, ডি এ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, গাজী রাকায়েত, শিবা শানু, সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, ইথুন বাবু, বেলাল খান, নাট্যকার অর্পনা রানী রাজবংশী প্রমুখ।

ডেস্ক: এন

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code