যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সবযাত্রী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে
ফাইল ছবি

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় একজন ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। তাদের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মন্টানায় ছুটি কাটিয়ে ফিরছিল বলে জানা গেছে।

Manual2 Ad Code

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন পাইলট ও কো-পাইলট।

নিহত ছয়জন হলেন, লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), তাদের ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪) এবং পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) ও কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।

Manual2 Ad Code

স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকাল ৭টার ঠিক আগে ইয়ংস্টাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র সাত মিনিট পরে বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল পশ্চিমে ঘন জঙ্গলযুক্ত এলাকার একটি বাড়ির পেছনের উঠোনে বিমানটি বিধ্বস্ত হয়।

হাওল্যান্ড টাউনশিপ ফায়ার চিফ রেমন্ড পেস দুর্ঘটনাটিকে এলাকার ইতিহাসের সবচেয়ে মারাত্মক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘন জঙ্গলের কারণে প্রাথমিক উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ছয়টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

Manual4 Ad Code

ভয়াবহ এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। DESk bj

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত
  • সবযাত্রী নিহত
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code