শ্রীমঙ্গলে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সংগ্রাম দত্ত

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে নতুন বাজার এর কলার আড়ত থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি সবুজ পরিমাণ সাহা উদ্ধার করেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার ( ৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুন বাজারের শ্রী সুশেন্দ্র দেবের কলার আড়তে হঠাৎ একটি সাপ দেখে দোকানে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেন যে এটি একটি সবুজ ফণিমনসা সাপ। পরবর্তীতে ফণিমনসা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত ভানুগাছ পাহাড় যা পরবর্তীতে লাউয়াছড়া জাতীয় উদ্যান হিসেবে দেশ-বিদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। এই বনাঞ্চলটিতে দীর্ঘ পাঁচ দশকে একশ্রেণীর প্রভাব প্রতিপত্তিশালী ধনাঢ্য গোষ্ঠী বনাঞ্চলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে বনের মূল্যবান সেগুন, কড়ইসহ বিভিন্ন ধরনের মূল্যবান গাছ কেটে উজাড়, বনাঞ্চলের জমি দখল করে বিভিন্ন ধরনের রিসোর্ট, চা, লেবু, আনারস কাঁঠাল বাগান তৈরি ও বসতি স্থাপন করার কারণে বন্য পশুপাখির খাদ্যাভাব দেখা দেওয়ায় বিভিন্ন ধরনের পশুপাখি ও জীবজন্তু খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসে। অনেক সময় রাস্তার পাশে যানবাহনের নিচে পড়ে মারা যায়, আহত হয়। লোকজনের কাছে ধরা পড়ে প্রাণ হারায়। অনেক সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ খবর পেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পশু পাখি উদ্ধার করে স্থানীয় বনাঞ্চলের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষের কাছে বনাঞ্চলে অবমুক্ত করার জন্য হস্তান্তর করেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে দেড় দশকে প্রায় সাত শতাধিকের উপর বিভিন্ন ধরনের বন্য পশুপাখি বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে স্থানীয় বনাঞ্চলের অবমুক্তি করার খবর পাওয়া গেছে। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code