সিকৃবি ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তারা এ ঘোষণা দেন।

Manual3 Ad Code

Google news
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচজনের পদত্যাগের কথা জানা গেছে।

তারা হলেন, সিকৃবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রেজোয়ান সর্দার সামি, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন রাজু, উপ-অটিজম বিষয়ক সম্পাদক মো. ফারুক হাসান, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএস আলি আশরাফ ও উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. মাসুম রেজা।

সিকৃবি ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন রাজু ফেসবুক পোস্টে লেখেন, ‘ছোট থেকেই নেতৃত্বদানে পটু ছিলাম এবং এরই ধারাবাহিকতায় সিকৃবির প্যানেলভিত্তিক রাজনীতিতে ভালো একটি অবস্থানে আসি। আমি মো. সাখাওয়াত হোসেন রাজু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে উপ পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত আছি। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী এ ছাত্র সংগঠন আজ টোকাইদের মাধ্যমে কলুষিত। এ সংগঠন হারিয়েছে তার নিজস্ব ছন্দ। আজ নিজেকে এ সংগঠনের একজন পরিচয় দিতে ভীষণ লজ্জা হয় আমার। আমি এ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। তাই আজকের পর থেকে ছাত্রলীগ তথা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই।’

Manual8 Ad Code

তিনি আরো লিখেন, ‘সিকৃবির সবার উদ্দেশ্যে বলতে চাই যে হলের সিটের ভয়ে আমরা আমাদের বাকস্বাধীনতা বিক্রি করে দিয়েছি। এই হলের সিট নিয়েই সারাজীবন আমরা পড়ে থাকি, দেশ ভেসে যাক। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে আমি বলবো সিকৃবি আমাদের শিক্ষিত করে তুলতে পারে নাই। বেশিকিছু বলে থাকলে ভুল-ত্রুটি মাফ করবেন। আমার বুকটা ফেটে যাচ্ছে আমার ভাইদের রাস্তায় এভাবে শহীদ হতে দেখে।’

Manual8 Ad Code

উপ-অটিজম বিষয়ক সম্পাদক মো. ফারুক হাসান ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি সারা বাংলার ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য অধিকার আদায়ের দাবির সাথে সম্পূর্ণ একাগ্রতা পোষণ করছি। আমি আমাকে সকল প্রকার ছাত্র রাজনৈতিক সংগঠন থেকে মুক্ত করলাম এবং অব্যহতি জানালাম। পূর্বের কোনো সংযুক্তি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকলে আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। আমায় ক্ষমা করবেন । ছাত্রলীগের এই পোস্টটার মাধ্যমে যখন সাধারণ শিক্ষার্থীদের পাশে সঠিকভাবে থাকতে পারিনি, অতএব বাকি জীবন সাধারণ শিক্ষার্থীর পাশে বুক ভরা গর্ব নিয়ে বাঁচবো। ন্যায়ের জন্য বাঁচবো।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code