নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ছাত্রদলের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় মিছিলটি নগরীর দরগাহ গেইট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।

Manual3 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহমদুর রহমান বাবর, সুয়েদুল ইসলাম সুহেদ, এড. মজনুর রহমান, যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ, নজরুল ইসলাম সুমন, পলাশ চন্দ্র ধর, সেলিম আহমদ আসিফ, এড. জাবেদুর রহমান জাবেদ, সুলেমান আহমদ, জাবেদ আহমদ, রুবেল আহমদ, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানী, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, দক্ষিন সুরমা উপজেলার সদস্য সচিব আবু বকর ছিদ্দিক,বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন,গোয়াইনঘাট কলেজ শাখার আহবায়ক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, ফাহিম আহমদ, আরেক হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ, রেজাউল কাদির রেজা,সামছুদ্দোহা, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিলেট ল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জাবেদ আহমদ এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেলিম আহমদ সাগর, সহ দপ্তর সম্পাদক জব্বার আহমদ কামরান, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন রাহিদ, ১০নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান পারভেজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আজহারুল ইসলাম খান সামি, সহ গনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফ আহমদ, সহ মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সদস্য, নাঈম আহমেদ নুরুল আমিন জয়, তানভীর আহমদ, মোরাদ আহমদ, সবুজ হাসান ইকবাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন সুমন বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত নেতৃবৃন্দের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন, সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়সহ বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো জোরদার ও বেগবান হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code