বিদ্যুতের দাবীতে ওসমানীনগরে মহাসড়ক অবরোধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : ভয়াবহ লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে রাস্তায় নেমেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার মানুষ। রোববার (১৭ জুলাই) রাত সোয়া ৯টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর সাব স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন হাজার হাজার মানুষ।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এসময় সীমাহীন দুর্ভোগের শিকার হন দূরপাল্লার যাত্রীরা।

Manual2 Ad Code

রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়ার জন্য বিক্ষুব্ধ জনতার প্রতি আহ্বান জানাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।

প্রসঙ্গত ওসমানীনগরে প্রায় ৪৮ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য লোড দেওয়া হয় মাত্র দুই থেকে আড়াই মেগাওয়াট।

Manual2 Ad Code

যেখানে প্রয়োজন রয়েছে ১৩/১৫ মেগাওয়াট বিদ্যুৎ সেখানে দুই আড়াই মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code