বাসা ও মার্কেটের ভাড়া না নেওয়ার ঘোষণা গোলাপগঞ্জের সফিকের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণের ভিপি সফিক উদ্দিন নিজের মালিকানাধীন বাসা ও মার্কেটের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন। চলমান করোনাভাইরাসের সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Manual7 Ad Code

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণে অবস্হিত মদিনা মার্কেট, ইউনিয়ন অফিস সংলগ্ন মহিব উদ্দিন মার্কেটসহ সফিক উদ্দিনের মালিকানাধীন বাসাবাড়ির সকল ভাড়াটেদের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভিপি সফিক উদ্দিন জানান, যারা ভাড়া বাসায় থাকেন, এ সংকটের সময়েও সে পরিবারগুলোর মুখে যেন হাসি থাকে। এ জন্য সিলেটসহ সারা দেশের বাড়িওয়ালাদের এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থবির হয়ে পড়েছে। মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন নাগরিক হিসেবে আমার মার্কেট ও বাসার সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে দিলাম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code