অসাধারণ পরিবেশনায় নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির একুশ পালন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি তুলে ধরার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে উডসাইডের তিব্বতি সেন্টারে মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশীদের প্রাচীন ও সর্ববৃহত্‌ সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি।

Manual4 Ad Code

বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের অসাধারণ হৃদয়গ্রাহী পরিবেশনা ও নৃত্যাঞ্জলির মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে গেছে। অনুষ্ঠানমালায় আরো ছিল আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির এবারের একুশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাসিডি প্যাপের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, একুশে উদযাপন কমিটির আহবায়ক ফারুক চৌধুরী ও সদস্য সচিব মাইনুল উদ্দিন মাহবুব। অনুষ্ঠানে আরো ছিল নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের সৌজন্যে পরবর্তী প্রজন্মের জন্য নির্ধারিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার দেন অতিথি ও সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাজু আকন্দ, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, আলভীন চৌধুরীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক সভাপতি ও বর্তমান বোর্ড অফ ট্রাষ্টির চেয়ারম্যান এম আজিজ, সাবেক সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার ও ফারুক মজুমদা, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, ফখরুল আলমসহ বর্তমান এবং সাবেক কর্মকর্তা ছাড়াও কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বশীল ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে অক্ষর নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ সোসাইটির একুশের অনুষ্ঠানে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭৫টি সংগঠন রেজিস্ট্রেশন করে এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারের পুষ্পমাল্য অর্পণ করে। সংগঠনগুলোর মধ্যে ছিল-নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ও অঙ্গসংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুক্তরাষ্ট্র, বঙ্গমাতা পরিষদ, যুক্তরাষ্ট্র শাখা, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ইন্ক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্ক, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইন্ক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইন্ক, দোহার উপজেলা সমিতি ইউএসএ ইন্ক, কুইন্স বাংলাদেশ সোসাইটি ইন্ক ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইন্ক, জ্যাকসন হাইটস এলাকাবাসী, বারী হোম কেয়ার, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসট নিউইয়র্ক ইন্ক, বাংলাদেশ আমেরিকান কার অ্যান্ড লিমোজিন অ্যাসোসিয়েশন ইন্ক, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, চাটখিল সোসাইটি ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ইউএসএ ইন্ক, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, সিলেট গণদাবি পরিষদ ইউএসএ ইন্ক, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্ক, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বৃহত্তর দাউদকান্দি অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ক, ছাতক সমিতি ইউএসএ ইন্ক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, ঢাকা জেলা সোসাইটি ইউএসএ ইন্ক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইন্ক, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, গ্রেটার বেগমগঞ্জ সোসাইটি ইউএসএ ইন্ক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, ডাউন টাউন বিজনেস অ্যাসোসিয়েশন, অভয় নগর সোসাইটি অব ইউএসএ ইন্ক, গাইবান্ধা সোসাইটি ইউএসএ ইন্ক, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইন্ক, রংপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক, বাংলা ক্লাব নিউইয়র্ক ইন্ক, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক, সাতক্ষীরা জেলা সমিতি নর্থ আমেরিকা ইন্ক, মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক, বৃহত্তর ময়মনসিংবাসী ইউএসএ ইন্ক, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ ইন্ক, সিলেট সদর সমিতি ইউএসএ ইন্ক, ওসমানীনগর অ্যাসোসিয়েশন ইন্ক, বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্ক, সম্মিলিত বরিশাল বিভাগবাসী যুক্তরাষ্ট্র ইন্ক, যশোর সোসাইটি অব আমেরিকা ইন্ক, পাবনা সমিতি ইউএসএ ইন্ক, বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএ ইন্ক, বাংলাদেশ মানবাধীকার কমিশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ইন্ক, জ্যামাইকা থিয়েটার, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, শেনবাগ সোসাইটি, বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, ভোলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ, ব্রুকলিন-কুইন্স ফ্রেন্ডস সোসাইটি, সাতকানিয়া সোসাইটি ইউএসএস ও গ্রিন টাচ,চবাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইন্ক, ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যুক্তরাষ্ট্র শাখা, সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code