সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার হজযাত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। হজ পোর্টাল এ তথ্য জানায়।

এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

Manual1 Ad Code

হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন ও মদিনায় ৩ জন। সবশেষ ১৩ জুন মারা যাওয়া নারীর নাম মাকফুরা খাতুন (৬১)।

Manual1 Ad Code

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

Manual5 Ad Code

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code