হারালেন নেতৃত্বের নিয়ন্ত্রণ

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual6 Ad Code

লন্ডন অফিস: ব্রিটিশ বাম রাজনীতির বর্ষীয়ান নেতা জেরেমি করবিন নিজের গড়া দল ইওর পার্টির নেতৃত্ব থেকে কার্যত উৎখাত হয়েছেন। রবিবার লিভারপুলে দলের প্রতিষ্ঠা সম্মেলনে সদস্যরা তার প্রস্তাবিত একক নেতৃত্ব কাঠামো প্রত্যাখ্যান করে সামষ্টিক নেতৃত্ব ব্যবস্থার পক্ষে ভোট দেন। ৫১.৬ বনাম ৪৮.৬ শতাংশের সামান্য ব্যবধান হলেও এটি করবিনের শিষ্য, কভেন্ট্রি সাউথের এমপি জারাহ সুলতানার বড় জয়ে পরিণত হয়েছে। ৭৬ বছর বয়সী করবিনের জন্য এটি হওয়ার কথা ছিল নতুন রাজনৈতিক যাত্রার সূচনা। লেবার পার্টির বাইরে এসে নিজের সমাজতান্ত্রিক দল গড়ে শেষবারের মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল তার সামনে। কিন্তু বাস্তবে তিনি দেখলেন, তৃণমূল গণতন্ত্রের যে মূল্যবোধ তিনি আজীবন লালন করেছেন, সেই গণতন্ত্রই তার হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে নিলো। সম্মেলন শুরুর আগের রাতেই বেশ কয়েকজন প্রতিনিধিকে বহিষ্কারের ঘটনায় শনিবার পরিবেশ তিক্ত হয়ে ওঠে। এ সিদ্ধান্তের প্রতিবাদে জারাহ সুলতানা প্রথম দিনের অধিবেশন বর্জন করেন। বাইরে দাঁড়িয়ে তিনি এই বহিষ্কারকে ডাইনি খোঁজা বলে আখ্যা দেন। তার মুখপাত্র জানান, দলে সব সমাজতন্ত্রীকে স্বাগত জানাতে হবে। পরোক্ষভাবে করবিনকে তিনি দমনমূলক নেতৃত্ব হিসেবে উপস্থাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code