কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা স্থগিত, পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কার্নির

লেখক: Rumie
প্রকাশ: ৮ minutes ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কানাডা। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র কানাডীয় পণ্যের ওপর যে পরিমান শুল্ক আরোপ করতে যাচ্ছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে এক বিবৃতিতে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৫০ শতাংশ শুল্ক এড়াতে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছিল। তবে কানাডীয়দের স্বার্থ ও সরকারের নির্ধারিত লক্ষ্য পূরণ করবে-এমন কোনো চুক্তিতে শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।

Manual3 Ad Code

কার্নি বলেন, ‘ফলস্বরূপ, আজ (শুক্রবার) সন্ধ্যায় আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং কানাডার আলোচকদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছি।’তিনি জানান, শুক্রবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এর জবাবে কানাডাও নিজেদের শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে সমপরিমাণ শুল্ক আরোপ করবে।এর ফলে দুই প্রতিবেশী ও ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code