তিন দেশের স্বীকৃতির পর নেতানিয়াহুর দাবি ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক  রিপোর্ট

দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একই সময়ে এ স্বীকৃতি দেয় তিনটি দেশ।

একই দিনে এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।”

Manual8 Ad Code

তিনি দাবি করেন, ফিলিস্তিনের পশ্চিমতীরে তার নেতৃত্বে ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা তিনি গর্বের সঙ্গেই উল্লেখ করেন।

নেতানিয়াহু জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে এই স্বীকৃতির উপযুক্ত জবাব দেবেন।

তার ভাষ্য অনুযায়ী, “একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেওয়া হবে।” তিনি আরও বলেন, “অপেক্ষা করুন।”

Manual3 Ad Code

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

Manual1 Ad Code

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নেতানিয়াহুর দাবি ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code