জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়েছেন মন্ত্রিপরিষদের সাবেক মুখ্য সচিব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

এই সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচিত হন সুগা। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন ৭১ বছর বয়সী এই রাজনীতিক।

Manual6 Ad Code

আবের ঘনিষ্ঠ সহযোগী সুগা নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তার পূর্বসূরির নীতিমালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual5 Ad Code

গত মাসে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা আবে বুধবার সকালে মন্ত্রিসভার শেষ বৈঠক করেন। তিনি বলেন, আট বছর ক্ষমতায় থেকে যা অর্জন করেছেন তাতে গর্বিত তিনি।

Manual8 Ad Code

বৈঠকের পর পর নিম্নকক্ষ ডায়েটে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে সহজে জিতে যান সুগা। ৪৬২ ভোটের মধ্যে ৩১৪টি গেছে তার পক্ষে।

ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট আনুষ্ঠানিকভাবে সুগাকে মন্ত্রিপরিষদের প্রধানের দায়িত্বে অনুমোদন দেবেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশটির কঠিন সময়ে নেতৃত্ব নিলেন অভিজ্ঞ এই রাজনীতিক ও দীর্ঘ সময়ের মন্ত্রিপরিষদ সদস্য। অন্য অনেক দেশের মতো করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক স্থবিরতার মুখোমুখি জাপান। এছাড়া বয়স্ক জনগোষ্ঠী সংখ্যা বেড়ে চলাও চ্যালেঞ্জ হতে পারে, প্রায় এক তৃতীয়াংশের বয়স ৬৫ বছরের বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code