বালাগঞ্জে সমবায় দিবস পালন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১৩ minutes ago

Manual6 Ad Code

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃ ৮ নভেম্বর ২০২৬ইং বালাগঞ্জ উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে আলোচনা  সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা  উৎপল চক্রবর্তী। বিশেষ অথিতি  হিসাবে বক্তব্য রাখেন পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান,  বালাগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আ.জ.ম. সালাহ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল  আহমদ, পল্লী বিদুৎ বালাগঞ্জ এজিএম,আশরাফ হায়দার। করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে বালাগঞ্জ উপজেলা হল রুম আয়োজিত আলোচনা সভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি মাসুক মিয়া, নিরাপদ সমিতির সভাপতি শাহাব উদ্দিন শাহিন,সাংবাদিক এস এম হেলাল, সমবায়ী আজহারুল ইসলাম, দিলোয়ার হোসেন। কোরআন তেলাওয়াত করেন রকিব আলী, গীতা পাঠ করেন: প্রদীপ দেব । অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। আলোচনার পূর্বে সমবায়ী ও অতিথিদের নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা সহকারী  সমবায় কর্মকর্তা  সমির বরন রায়। অনুষ্ঠানে ১০টি সমবায় সমিতির শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code