পাকিস্তানে ভারতের হামলাকে ‌‘লজ্জা’ আখ্যা দিলেন ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : হোয়াইট হাউসের ওভাল অফিসে মঙ্গলবার বিকেলে ভারতের হামলা নিয়ে প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, ‘এটা (হামলা) লজ্জা। ওভাল অফিসের দরজায় হাঁটার সময় এ বিষয়ে জানতে পারলাম আমরা। আমি এইমাত্র বিষয়টি শুনলাম।’ ’পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভারতের হামলাকে ‘লজ্জা’ হিসেবে আখ্যা দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Manual3 Ad Code

হোয়াইট হাউসে মঙ্গলবার বিকেলে তিনি এ প্রতিক্রিয়া জানান। ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ২২ এপ্রিলের প্রাণঘাতী হামলার জবাবে স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পাকিস্তানে হামলা চালায় ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছে ভারত।

এ বিষয়ে পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, ভারতের হামলায় দেশটির তিন নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছে। পাল্টা হামলার কথা জানিয়ে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, ভারতের বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান।

Manual3 Ad Code

এমন বাস্তবতায় এক প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসে রিপোর্টাদের ট্রাম্প জানান, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে বিরোধের তীব্রতা বৃদ্ধির বিষয়টি মাত্র শুনেছেন তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘এটা (হামলা) লজ্জা। ওভাল অফিসের দরজায় হাঁটার সময় এ বিষয়ে জানতে পারলাম আমরা। আমি এইমাত্র বিষয়টি শুনলাম।’

Desk: K

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code