নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার হাসিনা আমলের প্রটোকল বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনিসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তারকে ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে হাসিনা সরকারের সময়ে জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য ‘অদ্ভুত ও বিতর্কিত’ প্রটোকল নির্দেশনা ছিল। প্রটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তারকে ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলা হচ্ছে, যা সামাজিক-প্রশাসনিকভাবে স্পষ্টতই ‘বেমানান ও অস্বস্তিকর’।

Manual2 Ad Code

প্রটোকল এবং সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফওজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বের এই কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে।

Manual1 Ad Code

ডেস্ক: এস

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code