জলবায়ু কর্মসূচিতে ১৫ বিলিয়ন ডলার সংগ্রহ করবে সরকার : পরিবেশমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা করবে। তিনি বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণ করে তার মন্ত্রণালয় একটি সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করবে। একটি স্থিতিস্থাপক, জলবায়ু-স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিটি কর্মকাণ্ডকে সতর্কতার সঙ্গে অগ্রাধিকার দেওয়া হবে এবং যা হবে সামঞ্জস্যপূর্ণ, সর্বোচ্চ প্রভাব নিশ্চিত করবে।

Manual7 Ad Code

সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ‘ক্লাইমেট পার্লামেন্ট’-এর চেয়ারম্যান সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে ক্লাইমেট পার্লামেন্ট ও ব্লুমবার্গ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো আমাদের অগ্রাধিকার। আমরা বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সর্বসাম্প্রতিক উদ্ভাবন এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করব। সমাধানগুলো প্রাসঙ্গিক হবে, আমাদের চাহিদা এবং ল্যান্ডস্কেপ অনুযায়ী তৈরি করা হবে। এই বিষয়ে সব পরামর্শকে স্বাগত জানানো হবে।

Manual4 Ad Code

সভায় উভয় পক্ষই জ্ঞান বিনিময় এবং অংশীদারীত্বের ভিত্তিতে পরিবেশগত লক্ষ্য অর্জনের লক্ষ্যে নীতি বাস্তবায়ন সহ সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। মন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তার মন্ত্রণালয়ের ইচ্ছার বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code