কোচ বলছেন, লিটনের আত্মবিশ্বাস কমে গেছে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৩৩, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

কোচ বলছেন, লিটনের আত্মবিশ্বাস কমে গেছে

newsup
প্রকাশিত জুলাই ১২, ২০২৫
কোচ বলছেন, লিটনের আত্মবিশ্বাস কমে গেছে

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual5 Ad Code

অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।

পরশু ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। ১১ বল খেলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক করলেন মোটে ৬ রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরও ছন্দপতন। পরের ২৮ বলের মধ্যে পড়েছে ৩টি উইকেট, এসেছে ২৪ রান। রানরেট ৯ থেকে নেমে দাঁড়ায় সাতে। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। বাংলাদেশ দলের প্রধান কোচ আজ ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে—শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’

Manual8 Ad Code

ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তাঁর না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’

Manual7 Ad Code

জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

ডেস্ক: এস

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code