শামীমকে স্লগার মানেন না মাহমুদউল্লাহ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ শামীম হোসেন পাটোয়ারি, যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য। ঘরোয়া ক্রিকেটে ঝড়ো গতির ব্যাটিং ও দুরন্ত ফিল্ডিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। বড় শট খেলতে পারেন, সজোরে ব্যাট চালাতেও সিদ্ধহস্ত এ তরুণ বাঁহাতি ব্যাটার।

বিশ্বকাপ শুরুর আগে নির্বাচকরাও বলেছিলেন, শামীম হতে পারেন ছয়-সাত-আট নম্বরে দ্রুত রান তোলার ক্ষেত্রে বাংলাদেশের বড় বাজি। সময়ের প্রয়োজনে তার খুনে ব্যাটিং কাজে লাগবে। এ ভূমিকার ব্যাটারদের বলা হয় স্লগার।

Manual4 Ad Code

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর নির্বাচকদের সঙ্গে যেন দ্বিমতই পোষণ করলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, শামীম স্লগার নন, বরং পরিপূর্ণ ব্যাটার। হাতে শক্তি ও তীব্র গতিতে শটস খেলতে পারলেও নাকি শামীমের উইকেটে গিয়ে সময় লাগে।

যদিও ক্যারিয়ারের অভিষেকেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ বলে ২৯ রান করেছিলেন শামীম। ওই ম্যাচটা হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এ তরুণ। ২১ বলে অপরাজিত ৩১ রান করেছিলেন শামীম।

Manual4 Ad Code

উইন্ডিজদের বিপক্ষে ম্যাচের শেষ বলে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। শেষ বলে ৪ রান দরকার হলেও মাহমুদউল্লাহ বলে-ব্যাটে করতে পারেননি। মাহমুদউল্লাহ-লিটন উইকেটে থাকলেও ম্যাচে ২৪ বলে ৩৩, ১৮ বলে ৩০, ১২ বলে ২২ ও ৬ বলে ১৩ রানের সমীকরণ উতরে যেতে পারেনি বাংলাদেশ।

তখন শামীমের মতো স্লগারের প্রয়োজন অনুভব করেছেন কি না জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমে আমি আপনার ভুলটা ভাঙাই। শামীম কোনো স্লগার না, সে পরিপূর্ণ ব্যাটার। স্লগ বলতে আমার মনে হয় না বাংলাদেশ দলে এমন কেউ আছে রাসেলের (আন্দ্রে রাসেল) মতো। আমার জানামতে, এমন কেউ নেই বাংলাদেশ দলে।’

তিনি আরও বলেন, ‘ওরও একটু সময় লাগে, ও মারতে পারে। সবাই মারতে পারে, সবারই একটা মোমেন্টাম লাগে। ও বড় শট মারতে পারে, ওর গায়েও ওইরকম পাওয়ার আছে। সবারই এক-দুই বল সময় লাগে। আমার মনে হয় ওকে এরকম স্লগার আখ্যা দেওয়া ঠিক না।’

Manual4 Ad Code

বিশ্বকাপে টানা ছয় ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি শামীম। টিম ম্যানেজমেন্টের চিন্তা-ভাবনার বদল না হলেও আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, বলা কঠিন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code