বায়তুল মোকাররম মসজিদ ডেট্রয়েটের দ্বীনি শিক্ষা ব্যবস্থার সফলতা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস

Manual2 Ad Code

বায়তুল মোকাররম মসজিদ ডেট্রয়েটের সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী রাহ. এর দৌহিত্র মন্জুর সামি হাসান ছেলে নাকীব হাসান রায়হান মাত্র ১০ বছর বয়সে কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।

রায়হান, স্কুলের পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদের হিফজ শাখায় প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার নিয়মিত পড়ালেখা করে, এবং ছুটির সময়গুলো—যেমন গ্রীষ্মকাল, শীতকাল, স্প্রিং ও ক্রিসমাস ব্রেক—পুরোপুরি সময় দিয়ে তাঁর হিফজ সম্পন্ন করেছে। শুক্রবার ছাড়া প্রতিদিন এই ক্লাস খোলা থাকত।

Manual2 Ad Code

১৫ বছর আগে ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই হিফজ শাখা গৌরবের জানান দিচ্ছে। ১ জন শিক্ষক ও ২ জন ছাত্র নিয়ে শুরু হওয়া এই বিভাগে বর্তমানে ৬ জন শিক্ষক আর ৪০ এর বেশী ছাত্র রয়েছে। এবং এ পর্যন্ত ২৯ জন হাফেজে কোরআন তৈরি হয়েছে।

এই আনন্দঘন ও ঐতিহাসিক উপলক্ষে আজ রবিবার, ১৩ জুলাই ২০২৫, বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন: শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি), শায়খে রেংগা রাহ. এর সাহেবজাদা, শায়খ নুরুল ইসলাম সুফিয়ান, ডা. সিরাজুল হক, হাফিজ মাওলানা ক্বারী ফখরুল ইসলাম, ইমাম শেখ আহমাদ কাশেম,আল ফালাহ মসজিদের ইমাম মাওঃ আতাউর রহমান খান, দারুল কুরআন মসদিদের ইমাম মাওঃ সাইদ, হাফিজ সাঁইদ সামাদ, মাওঃ জাবেদ আহমদ, হাফিজ ইউসুফ, বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত উস্তাদগণ, হুফ্ফাজে কেরাম ও কমিউনিটির বিশিষ্ট মুরব্বিয়ান।

মাহফিলে হাফিজ রায়হানসহ গোটা মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য হৃদয়ছোঁয়া দোয়া করা হয়।

Manual7 Ad Code

যে মুহূর্তটি ছিল এক ঐতিহাসিক দৃষ্টান্ত — পরিশ্রম, ত্যাগ, ও দ্বীনি শিক্ষা ব্যবস্থার সফলতা। ডেস্ক জেবি

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বায়তুল মোকাররম মসজিদ ডেট্রয়েটের দ্বীনি শিক্ষা ব্যবস্থার সফলতা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code