সিলেটে একদিনে এনসিপির ৩ নেতার পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

সিলেটের দুই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে মাত্র একদিনের মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন।

Manual6 Ad Code

রোববার (১৩ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়ে তিনজন পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী তিনজন হলেন- বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো. শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ফাহিম আহমদ।

শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা এই দুই উপজেলায় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রধান সমন্বয়কারী রাখা হয় ডা. সুলেমান খানকে ওই কমিটিতে ২ নম্বর যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো.শাহেদ আহম্মেদকে।

Manual2 Ad Code

এরমধ্যে, রোববার রাত সাড়ে ১১টার দিকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন তার নিজ ফেসবুক আইডিতে লিখেন ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি যুগ্ন-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম।’

একই দিনে ফেসবুকে পোস্ট দিয়ে কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়ে পদত্যাগ করেছেন ওই কমিটির সদস্য মো. শাহেদ আহমেদ। তিনিও ফেইসবুকে একই কথা লিখে পোস্ট করেন।

Manual6 Ad Code

অপরদিকে, গোয়াইনঘাট উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম মোনায়েম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অপর পদত্যাগকারী সদস্য মো.শাহেদ আহমেদ বলেন, এনসিপির উপজেলা কমিটিতে নিজের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন শাহেদ আহমেদ। তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই সামাজিক মাধ্যমে পোস্ট করে আমি আমার পদত্যাগ ঘোষণা করি।’

কমিটিতে তাহলে আপনার নাম কিভাবে গেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ কমিটিতে নাম দিয়ে দিতে পারে কারণ আমি খেলাধুলার সাথে জড়িত। আমার নাম্বার বিশ্বনাথের অনেকের কাছে রয়েছে। এরকম অনেকেই নাম দিয়ে দিতে পারে পরিচিত মুখ দেখে। আমি রাজনীতি করি না, এমনিতেই ফেসবুকে লেখালেখি করি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানা মতে গোয়াইনঘাটের একটা ছেলে পদত্যাগ করেছে। অন্য দুজন পদত্যাগ করেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।

Manual8 Ad Code

তিনি বলেন, যাদেরকে কমিটিতে আনা হয়েছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই কমিটিতে আনা হয়েছে। নিজেদের পছন্দের পদ-পদবী না পাওয়ায় হয়তো মনের ক্ষোভ থেকে ওইটাই করতে পারে। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেটে একদিনে এনসিপির ৩ নেতার পদত্যাগ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code