শিশুর জন্মের পরপরই পরিচয় নিশ্চিত: কমলগঞ্জে ঘরে পৌঁছে দিচ্ছে সনদ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ নবজাতকের জন্ম নিবন্ধনকে সহজতর করতে এক মানবিক ও উদ্ভাবনী উদ্যোগ হাতে নিয়েছে। জন্মের পর ৪৫ দিনের মধ্যে নবজাতকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ, জন্ম নিবন্ধন সম্পন্ন এবং বিনামূল্যে সনদপত্র পরিবারে পৌঁছে দিচ্ছেন ইউনিয়নের গ্রাম পুলিশ আল আমিন ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু দত্ত। এর সঙ্গে নবজাতকের জন্য শুভেচ্ছা বার্তা, প্রয়োজনীয় সচেতনতামূলক তথ্য এবং কিছু উপহার সামগ্রীও প্রদান করা হচ্ছে।

Manual1 Ad Code

গ্রাম পুলিশ আল আমিন বলেন, নবজাতকের তথ্য সংগ্রহ এবং সনদ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে পালন করছি। এই কাজে যুক্ত থাকতে পেরে গর্বিত।” ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু দত্ত জানান, দ্রুততম সময়ে জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করে পরিবারের হাতে সনদ তুলে দিচ্ছি। এটি ইউনিয়নবাসীর জন্য সহজ, স্বচ্ছ ও মানবিক সেবা।

Manual6 Ad Code

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনা বেগম বলেন, প্রতিটি শিশুর জন্মের পরপরই তার পরিচয় নিশ্চিত করতে চাই আমরা। এটি শুধু একটি নথিভুক্তি নয় শিশুর অধিকার প্রতিষ্ঠার অংশ। গ্রাম পুলিশ ও ডিজিটাল সেন্টার এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Manual4 Ad Code

স্থানীয়ভাবে আশা করা হচ্ছে, ঘরে ঘরে এ উদ্যোগের ফলে সময়মতো জন্ম নিবন্ধনের হার বাড়বে, সেবায় জনগণের আস্থা শক্তিশালী হবে এবং শিশুর ভবিষ্যৎ নাগরিক সেবাগুলো নিশ্চিত করতে প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগোবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শিশুর জন্মের পরপরই পরিচয় নিশ্চিত: কমলগঞ্জে ঘরে পৌঁছে দিচ্ছে সনদ
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code