গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: জার্মান চ্যান্সেলর ডেস্ক রিপোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। ’

সেইসঙ্গে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

Manual8 Ad Code

শুক্রবার (১৮ জুলাই) বার্লিনে এক সংবাদ সম্মেলনে মের্জ গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি যুদ্ধবিরতি অর্জন এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন।

মের্জ বলেন, ‘গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। ’

Manual1 Ad Code

রক্ষণশীল এ নেতা বলেন, ‘আমরা প্রথমে সেখানে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলের জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তার জন্য চাপ দিচ্ছি। ’

মের্জ উল্লেখ করেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় এই উদ্বেগগুলো উত্থাপন করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code