জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে।

Manual3 Ad Code

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।

পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।

Manual7 Ad Code

এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান।

Manual3 Ad Code

এদিকে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code