পয়েন্ট কাটা গেলো ওয়েস্ট ইন্ডিজের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সরাসরি ২০২৩ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে আরও বড় ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হার দিয়ে শেষ হয়েছে দলটির বিশ্বকাপ সুপার লিগ ক্যাম্পেইন। ২৪ ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছিল সাত নম্বরে। স্লো ওভার রেটের ভুল করায় এখন সেখান থেকে কর্তণ হয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট! অবস্থান সাতে থাকলেও তাদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৮। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার শেষ করতে পারেনি ক্যারিবীয়রা। যার শাস্তি হিসেবে দুটি সুপার লিগ পয়েন্ট কর্তণের সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। এমনকি ম্যাচ ফি কেটে নেওয়ার পরেও। এই অবস্থায় শীর্ষ আটে থাকা ও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা তাদের ক্ষীণই বলা চলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code