অনুভূতি প্রকাশে আবেগগিত শান্ত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাওয়ালপিন্ডি পাকিস্তানের পেসারদের আঁতুড়ঘর। সাবেক পাকিস্তান পেসার শোয়েব আকতারের হোম ভেন্যুও রাওয়ালপিন্ডি। সেখানেই কিনা বাংলাদেশের পেসাররা রাজত্ব করলো। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে স্বাগতিক ব্যাটারদের ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা। বোলাররা যেভাবে দাপট দেখিয়েছেন, ব্যাটার-ফিল্ডারদের পারফরম্যান্সও ছিল অবিশ্বাস্য ভালো। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই এমন সাফল্যের প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করতে পারছেন না!

Manual2 Ad Code

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৪ বছরের পথচলায় সবচেয়ে বড় অর্জন এটি। দুই টেস্টের সিরিজ জিতে ট্রফি নিতে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত আনন্দে অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েন। সঞ্চালকের প্রশ্নে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘এটা অনেক বড় কিছু। ভাষায় প্রকাশ করার মতো না।’

Manual5 Ad Code

এরপর কিছুটা থেমে আরও বলেছেন, ‘আমরা এখানে জয়ের উদ্দেশ্যে এসেছিলাম। খুব ভালো লাগছে প্রত্যেকেই তার নিজের কাজগুলো ঠিকমতো করতে পেরেছেন। আমাদের পেসাররা তাদের কাজের নীতিতে দুর্দান্ত ছিলেন আর সেজন্যই আমরা এমন ফলাফল করতে পেরেছি। সবাই নিজের জায়গায় সৎ ছিলেন এবং জিততে চাচ্ছিলেন, আমি আশা করবো এই ইচ্ছাটা সামনেও অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code