কিংসের গোল উৎসব, ফর্টিসের স্বপ্ন ভেঙে কোয়ালিফায়ারে ব্রাদার্সও

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

পুচকে’ ঢাকা ওয়ান্ডারার্সকে হারাতে কোনও বাধা মধ্যে পড়তে হয়নি বসুন্ধরা কিংসকে। তাদের জালে একে একে পাঁচ গোল করে গ্রুপ পর্বের সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাকিব-মিগেলরা।

কোয়ালিফিকেশন রাউন্ডে কিংসের সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়নও। কপাল পুড়েছে ফর্টিস এফসির। ব্রাদার্সের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে।

Manual4 Ad Code

‘এ’ গ্রুপে মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কিংস। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাদার্স।

Manual5 Ad Code

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে ব্রাদার্স। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ফর্টিস, পুলিশ এফসি ও ওয়ান্ডারার্স। এদের মধ্যে ফর্টিস গ্রুপ পর্বে কিংসকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল।

শেষ ম্যাচে ১৭ মিনিটে কিংস এগিয়ে যায়। সোহেল রানার সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে বক্সের মধ্যে তালগোল পাকান ওয়ান্ডারার্সের ডিফেন্ডার। জনি দ্রুত ছোট পাস বাড়িয়ে দেন মিগেল ফিগেইরা দামাশেনোকে, নিখুঁত কোনাকুনি শটে গোল মুখ উন্মুক্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিংসের উৎসবেরও শুরু এখান থেকে।

Manual3 Ad Code

৪০ মিনিটে বক্সের ঠিক উপর থেকে বাঁ পায়ের নিচু জোরালো শট নেন সোহেল রানা, ঝাঁপিয়ে পড়া গোলকিপার সাইফুল ইসলামের গ্লাভস এড়িয়ে পোস্ট ঘেষে ঠিকানা খুঁজে নেয় বল। ব্যবধান দ্বিগুণের স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস।

Manual6 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও কোণঠাসা হয়ে পড়ে ওয়ান্ডারার্স। দুরূহ কোণ থেকে মিগেল কাছের পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক পাল্টে গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়ায়। ৭০ মিনিটে জুনিয়র সোহেল রানার গোলে ব্যবধান বাড়ে আরও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code