আমতলীতে পৌর গোরস্থান করার দাবীতে মানবন্ধন কর্মসূচী পালিত

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual5 Ad Code

আমতলী পৌরসভার ঈদগাহ মাঠসংলগ্ন পশ্চিম পাশে সরকারী খাস জমিতে পৌর গোরস্থান করার দাবীদে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচীতে সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহন করে। আমতলী উপজেলা ও পৌর যুবদল এ মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে।

Manual7 Ad Code

আমতলী উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মকবুল আহম্মেদ খান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক তারিকুল ইসলাম টারজন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মামুন, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক রেজাউল করিম ও জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভাপতি মীরা খান। সভা শেষে আমতলী পৌরসভার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সরকারী খাস জমিতে পৌর কবরস্থান করার দাবীতে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. রোকনুজ্জামান খান এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. রোকনুজ্জামান খান বলেন, আমতলী পৌরসভায় কবরস্থান অতিবও জরুরী হয়ে পরেছে। নতুন কবকরস্থান নির্মানের জন্য জমি খেঁাজা হচ্ছে। আশা করি জমি পাওয়া গেলেই বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমতলীতে পৌর গোরস্থান করার দাবীতে মানবন্ধন কর্মসূচী পালিত
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code