বাসের বিমানের ও রাষ্ট্রের ফিটনেস নেই, রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে– নাহিদ ইসলাম

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

Manual2 Ad Code

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।

Manual2 Ad Code

তিন বলেন, শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।

Manual6 Ad Code

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের হাজিপাড়ায় সার্কিট হাউজ থেকে জেলা মডেল মসজিদে (কেন্দ্রীয় মসজিদে) নামাজ আদায় করতে যান তারা।

পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে আলফাত স্কয়ার পয়েন্টে যান। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

 

Manual2 Ad Code

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

পদ যাত্রায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, প্রিতম দাশ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ শতাধিক নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাসের বিমানের ও রাষ্ট্রের ফিটনেস নেই
  • রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে-- নাহিদ ইসলাম
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code