হানিমুনে মেহজাবীন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক

Manual1 Ad Code

বিয়ের পাঁচ মাস পর হানিমুনি গিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর মেহজাবীনের এতসব সফর দেখে অনেক অনুরাগীরাই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন, এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন। হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, তবে ছুটির আমেজেই সময় কাটাচ্ছেন তারা।

Manual1 Ad Code

নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেইক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর আবহেই বোঝা যাচ্ছে, এই সফর কতটা প্রশান্তিময় আর রোমান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনো বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

মেহজাবীন লিখেছেন, ‘সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • হানিমুনে মেহজাবীন
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code