ধোনিকে জাতীয় দলে দেখতে চান রায়না

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

দলে নেই অনেকদিন, নেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও। ভারতীয় ক্রিকেট যখন প্রায় মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের ইতি টেনে ফেলেছে, তখন ভিন্ন মত দিলেন ধোনির সতীর্থ সুরেশ রায়না। তিনি মনে করেন, এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলার সামর্থ্য রাখেন সাবেক এই অধিনায়ক।

Manual4 Ad Code

সেই ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে আছেন ধোনি, মানে কাগজে-কলমে মাস ছয়েক হলো তিনি দলের বাইরে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অনেকবারই তার ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে জানার চেষ্টা করেছেন। কিন্তু ধোনি বরাবরই সবাইকে ধোয়াশায় রেখেছেন।

ফলে অনেকটা বাধ্য হয়েই দিন দশেক আগে ভারতকে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা এনে দেওয়া ধোনিকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রেখেছে বিসিসিআই। তিনি বলেন, ‘আমি তাকে খেলাটা চালিয়ে যেতে দেখতেই বেশি পছন্দ করব। সে বেশ ফিট, এখনো ট্রেনিংয়ে আগের মতো মনোযোগ দেয়। আমি মনে করি, ভারতীয় দলে এখনো তাকে দরকার। তবে এখন সিদ্ধান্তটা নিতে হবে বিরাট কোহলিকে। আদৌ সে ধোনিকে খেলাতে চায় কি চায় না।’

Manual3 Ad Code

 

বোর্ড ধোনির ফেরার পথ অনেকটা বন্ধ করে ফেললেও অবশ্য একটা পথ খোলাই আছে। আর সেটা হলেন কোচ রবি শাস্ত্রী। কদিন আগে তিনি বলেই রেখেছেন যে ‘ক্যাপ্টেন কুল’-এর ভবিষ্যত্ নির্ভর করছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পারফরম্যান্সের ওপর।

Manual7 Ad Code

রায়না মনে করেন, আসছে আইপিএলটা দারুণ কাটবে ধোনির। চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বেই খেলবেন রায়না। রায়না বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহেই সম্ভবত ধোনি চলে আসবেন চেন্নাইয়ে। আইপিএলকে সামনে রেখে শুরু হবে আমাদের অনুশীলন। সে লম্বা সময় মাঠের বাইরে ছিল, পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটিয়েছে। সে এখন ফুরফুরে মেজাজে থাকবে। ওর ভেতরে আগুন জমে আছে। মনে হয় এই আইপিএলেই সেই আগুনটা বের হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code