নতুন মেয়াদের তৃতীয় বৈদেশিক সফরে উজবেকিস্তানে পুতিন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: রবিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে দেশটির প্রেসিডেন্ট শাভকে মির্জিওয়েভের সঙ্গে বৈঠক করা কথা রয়েছে তার। উজবেকিস্তান পৌঁছে তাসখন্দে দেশটির স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করার পর মির্জিওয়েভের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পুতিন। তবে সোমবার দুই প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। চলতি মাসে পঞ্চম মেয়াদে শপথ নেওয়ার পর পুতিনের এটি তৃতীয় বৈদেশিক সফর। প্রথম সফরে তিনি চীনে যান। সেখানে ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে চীনের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এরপর বেলারুশ সফরে যান পুতিন, যেখানে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, উজবেকিস্তান সফরের আগে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মির্জিওয়েভ ও পুতিন।

Manual2 Ad Code

সুত্র:ইউএনবি ডটকম

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code