কানাডার ফুড সিকিউরিটি

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : আঙিনার কৃষির গার্ডেন ভিজিট ও গার্ডেন ট‍্যুর দুটি ভিন্ন প্রোগ্রাম । আঙিনার কৃষি কমিউনিটি বিল্ডিং এবং কানাডার ফুড সিকিউরিটির উপর যতো সামান‍্য ভুমিকাই রাখুক না কেন তা জনপ্রতিনিধি এবং সুধীজনের সামনে উপস্থাপনায় করার উদ্দেশ্যে আয়োজন করা হয় গার্ডেন ভিজিট। এতে অংশগ্রহণ করেন স্থানীয় এম পি, এম পি পি, মেয়র এবং সমাজের সুধীজন। বাঙালি কমিউনিটির সদস‍্যরা কিভাবে এবং কতো সৃজনশীলতার সাথে তাদের ব‍্যাকইয়ার্ড বাগান করছে, কমিউনিটির সদস‍্যদের নিয়ে সেসব বাগান দেখা হয়। এতে করে নতুন আইডিয়ার সম্প্রসারণ এবং সৃজনশীল বাগান করার পদ্ধতি একের কাছ থেকে অন‍্যের কাছে ছড়িয়ে পরে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কমিউনিটির আগ্রহী সদস‍্যগণ।

গতকাল ( জুলাই ২৬) অনুষ্ঠিত হলো ২০২৫ সালের গার্ডেন ভিজিট প্রোগ্রাম । ফেডারেল পার্লামেন্ট সদস‍্য ডমিনিক ওরুখ, প্রোভিন্সিয়াল পার্লামেন্ট সদস‍্য মাইক স্রেনিয়ার ও ক‍্যানডিস, গুয়েল্ফ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হর্টিকালচারিস্ট লুইস এই গার্ডেন ভিজিট প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ৯.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত তিনঘন্টাব‍্যাপী গুয়েল্ফের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের চারটি বাগান পরিদর্শন করেন। বাগান চারটি হলো-

Manual1 Ad Code

সকাল ৯.৩০ মাহমুদা আনোয়ার ও মোমিনুল আজমের বাগান

Manual8 Ad Code

সকাল ১০.০০ রিতুল এবং লিপির বাগান

Manual8 Ad Code

সকাল ১০.৩০ নীলু সাঈদ ও জগলু সাঈদের বাগান

Manual5 Ad Code

সকাল ১১.০০ রওশন করিম ও করিম ভাইয়ের বাগান।

আমন্ত্রিত অতিথিবৃন্দ আগ্রহ নিয়ে প্রতিটি বাগান দেখেন এবং বাঙালি কমিউনিটির সদস‍্যদের সৃজনশীলতার প্রশংসা করেন। আঙিনার কৃষির যে কোন ধরনের কার্যক্রম বাস্তবায়নে তারা সহায়তার আশ্বাস প্রদান করে। বাঙালি কমিউনিটির আগ্রহী সদস্যদের নিয়ে আগামী মাসের কোন এক সময়ে আয়োজন করা হবে গার্ডেন ট্যুর । যারা তাদের বাগানের সৃজনশীলতা এবং উৎপাদন দেখাতে ইচ্ছুক তাদেরকে শিবব্রত নন্দী (ফোনঃ ২২৬-২০৩-৯১৪৩) অথবা মোমিনুল আজম (ফোনঃ ৫১৯-৭৩১-৪৯৫৮) এর সাথে যোগাযোগ করার জন‍্য অনুরোধ করা হলো।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code