নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে ৬০০ সাবেক ইসরায়েলি কর্মকর্তার আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরায়েলের ৬০০ অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। তাদের মতে, এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়, এবং হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হয় না।

সোমবার (৪ আগস্ট), গাজায় চলমান সামরিক অভিযান বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে একটি খোলা চিঠি পাঠান এসব সাবেক কর্মকর্তা। চিঠিটি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে লেখা হয়।

Manual2 Ad Code

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা ইসরায়েলের জনগণের কাছে এতটাই শক্তিশালী যে, তিনি নেতানিয়াহুকে সঠিক পথে পরিচালিত করতে পারেন।

তারা চিঠিতে লিখেছেন, “এটা আমাদের পেশাদার রায় যে, হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ইসরায়েলিদের বিশাল সংখ্যাগরিষ্ঠের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা বৃদ্ধি করে: যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন, দুর্ভোগ বন্ধ করুন।”

চিঠিটি এমন এক সময় প্রকাশ পেল যখন গাজায় সাম্প্রতিক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর নেতানিয়াহু আগ্রাসন বাড়ানোর পরিকল্পনা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

Manual4 Ad Code

২০২৩ সালের ৭ অক্টোবর, আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় এক সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

Manual6 Ad Code

ইসরায়েল গাজায় ত্রাণ, খাদ্য ও প্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় অঞ্চলটি চরম মানবিক সংকটে পড়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, অপুষ্টির কারণে ৯৩ শিশু সহ অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ-সমর্থিত সংস্থাগুলোর মতে, গাজায় বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে।

বিবিসি জানিয়েছে, চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন মোসাদের সাবেক প্রধান তামির পার্দো, শিন বেটের প্রাক্তন পরিচালক আমি আয়ালন, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।

চিঠিতে তারা বলেন, “প্রথমে এই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ। কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি, তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না।”

Manual5 Ad Code

তারা আরও বলেন, “গাজা যুদ্ধ বন্ধ করুন! ইসরায়েলের প্রাক্তন আইডিএফ জেনারেল এবং মোসাদ, শিন বেট, পুলিশ এবং কূটনৈতিক কর্পস সমতুল্যদের বৃহত্তম দল সিআইএসের পক্ষ থেকে, আমরা আপনাকে (ট্রাম্পকে) গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আপনি লেবাননে এটি করেছেন। গাজাতেও এটি করার সময় এসেছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে ৬০০ সাবেক ইসরায়েলি কর্মকর্তার আহ্বান
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code