কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক

Manual7 Ad Code

কেনিয়ার রাজধানী নাইরোবির এক আবাসিক ভবনে একটি দাতব্য চিকিৎসা সংস্থার বিমান বিধ্বস্ত হয়ে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিাবার (৭ আগস্ট) বিকেলের দিকে এই ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।

দাতব্য সংস্থা অ্যামরেফ ফ্লাইং ডক্টরস জানিয়েছে, সেসনা বিমানটি বৃহস্পতিবার বিকেলে উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের পরই বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে অ্যামেরফ এর কর্মী ও ক্রু সদস্যসহ মোট চারজন ছিলেন।

নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা বলেছেন, বিমানটির পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানে থাকা চার ব্যক্তি এই ঘটনায় নিহত হয়েছেন। এছাড়াও বিমানের বাইরে থাকা আরও দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

Manual4 Ad Code

বর্তমানে গোয়েন্দা ও তদন্তকারীরা গুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে রয়েছেন। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, টেকঅফের তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

Manual2 Ad Code

অ্যামরেফ সিইও স্টিফেন গিটাউ এক বিবৃতিতে বলেন, বর্তমানে আমরা সংশ্লিষ্ট এভিয়েশন কর্তৃপক্ষ ও জরুরি সেবাদাতা সংস্থাগুলোকে এই ঘটনার যথাযথ তদন্দে পরিপূর্ণ সহযোগিতা করছি। ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার তৎপরতা জোরদার করতে কেনিয়ার সশস্ত্র বাহিনীর ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত
  • নিহত ৬
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code