মার্কিন রাষ্ট্রদূতকে সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থান জানাল এনসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে অনুষ্ঠিত এক ঘণ্টার বৈঠক হয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (গণমাধ্যম) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ছিলেন।

Manual5 Ad Code

বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এনসিপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রাসহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করে। উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং গঠনমূলক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র কোনো মন্তব্য দেননি। তবে বৈঠক সূত্র জানায়, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এনসিপির অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দলটির অবস্থান নিয়ে রাষ্ট্রদূত জানতে চান। এনসিপি নেতারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, গতবছরের জুলাই–আগস্ট হত্যাকান্ডের বিচার ও আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক করাসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র পাল্টা শুল্কের বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে সহানুভূতিশীল হবে বলে এনসিপি নেতারা আশাপ্রকাশ করেন। আর মার্কিন দূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code